1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা

ভূমি সেবা কার্যক্রম জনবান্ধব করতে অনলাইন সফটওয়্যার হালনাগাদ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
কৃষি জমির উপরি-স্তর কর্তন ও অনুমতি ছাড়া ভরাটে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আইন লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা।

ভূমি মন্ত্রণালয় ভূমি সেবা কার্যক্রমকে আরও জনবান্ধব ও সহজ করতে অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিউটেশন, ভূমি উন্নয়ন কর, এবং ভূমি খতিয়ান ও ম্যাপ সিস্টেমের উন্নত সংস্করণ চালু করতে গত ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনলাইন ভূমিসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এরপর ১ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিট থেকে সমন্বিতভাবে (land.gov.bd) ভূমিসেবা পুনরায় চালু করা হয়।

ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সফটওয়্যারের প্রথম সংস্করণের ডেটা এবং মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপ সিস্টেমের দ্বিতীয় সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতীয় সার্ভারে নির্ধারিত ও বরাদ্দকৃত নতুন স্থানে এই ডেটা স্থানান্তর করেছে।

সফটওয়্যার হালনাগাদের ফলে ভূমি সেবা এখন আরও সহজ হয়েছে। নাগরিকরা মাত্র একবার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করলেই মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও ম্যাপ উত্তোলনের মতো ভূমিসেবা নিতে পারবেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মাদ গিয়াস উদ্দিন বলেন, সফটওয়্যার হালনাগাদ ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ চালুর ফলে ভূমি সেবা কার্যক্রম আরও জনবান্ধব হয়েছে। এতে জনগণের ভোগান্তি কমবে।

তিনি আরও জানান, সফটওয়্যার চালুর প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় জটিলতা দেখা দিয়েছিল। ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ের কম্পিউটারে শ্লথগতির ইন্টারনেট সংযোগের কারণে সেবা প্রদান ব্যাহত হয়েছিল। এই সমস্যার জন্য ভূমি মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।

ভূমি মন্ত্রণালয় ভূমি সেবা কার্যক্রম মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। সমন্বিত ব্যবস্থার ফলে সেবা কার্যক্রম এখন আগের চেয়ে ভালোভাবে পরিচালিত হচ্ছে।

ভূমি মন্ত্রণালয় ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে উদ্ভূত সমস্যাগুলো সমাধানে কাজ করছে। একইসঙ্গে সারাদেশের উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নতুন সফটওয়্যারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে জনগণ দ্রুত ও নিরবচ্ছিন্ন ভূমিসেবা নিতে পারছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট