1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ আটক ২

মুন্সীগঞ্জ জেলা সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক- অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১২ টা থেকে ২ টা পর্যন্ত পূর্ব মাকহাটি গ্রামের একাধিক হত্যা মামলার আসামী মিল্টন মল্লিকের বাড়ীতে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় যৌথ বাহিনীর সদস্যরা মাদক, অস্ত্রসহ নগদ টাকা উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ২ জনকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন, মো. সিফাত মল্লিক (২৫) এবং মো. নাসির সরদার (৪২)। আটক মো. সিফাত পূর্ব মাকহাটি গ্রামের চুন্নু সরদারের পুত্র ।

অপর আটক আসামী মো. নাসির সরদার একই গ্রামের নূর মিয়া সরদারের পুত্র। আটকের বিষয়টি নিশ্চিত করে রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোহাম্মদ কামরান হোসেন জানান, মুন্সীগঞ্জ সদর থানাধীন মাকহাটি এলাকায় মোঃ মিল্টন মল্লিক, পিতা-আব্দুল বারেক মল্লিক সাং পূর্ব মাকহাটি থানা ও জেলা এর বাড়িতে গতকাল শনিবার রাতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধ দেশীয় অস্ত্র ১৪টি, ৩৪ বোতল বিদেশী মদ, ১টি সুজুকি মোটর সাইকেল,৭টি মোবাইল ফোন,০৭ টি চকলেট বোমা, নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল হতে আসামি মোঃ মিল্টন মল্লিক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থল হতে ১। মোঃ সিফাত মল্লিক এবং মোঃ নাসির সরদার নামের দুজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় বর্তমানে মুন্সীগঞ্জ থানা হাজতে আটক আছে।

মূল আসামীকে গ্রেফতার ও আটককৃতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ ফিরোজ কবির বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় সাথে জড়িত মূল আসামীকে গ্রেফতার করা চেষ্টা অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষ এ ঘটনার সাথে আরোও যারা জড়িত রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট