1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

যমুনায় নিয়মবর্হিভূতভাবে সার ডেলিভারির অভিযোগ

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
যমুনা ফার্টিলাইজার কোং লিঃ
যমুনা সার কারখানা

দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল) এ নিয়মবর্হিভূতভাবে ৫ ট্রাক ইউরিয়া সার প্রভাবশালী সার ব্যবসায়ী আজিজুর কবীর তালুকদার ওরফে হুমায়ন তালুকদারকে সরবরাহের অভিযোগ উঠেছে।

অবিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে যমুনা সার কারখানা কতৃপক্ষ নিয়মবহির্ভূতভাবে যমুনা সার কারখানায় উৎপাদিত ১ মে.টন সার বাদ দিয়ে শুধুমাত্র আমদানীকৃত সার ঢাকা-মে. ট ১৪-৭৮৫৭ ট্রাকে ১১ মেট্রিক টন, ঢাকা-মে.ট ১৪-১৩০৪ ট্রাকে ১১ মেট্রিক টন, ময়মনসিংহ-ট ১১-০০৮৪ ট্রাকে ১০ মেট্রিক টন, টাঙ্গাইল-ট ০২-৮৫৮ ট্রাকে ১০ মে.টন ও টাঙ্গাইল-ট ০২-৭৩৬ ট্রাকে ১০ মে.টন মোট ৫২ মেট্রিক টন সার সরবরাহ করে। যমুনা সার কারখানা কতৃপক্ষ নিয়মবর্হিভূতভাবে প্রভাবশালী সার ব্যবসায়ী ও বিএনপি নেতাকে সার সরবরাহ করায় অন্যান্য ডিলারদের মাঝে এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সার ডিলারদের সাথে কথা হলে তারা জানান, বিগত আ’লীগ সরকার শাসনামলে প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা এ রকম অনৈতিক প্রভাব বিস্তার করে যমুনা সার কারখানা থেকে নামে-বেনামে সার উত্তোলন করে শত শত কোটি টাকার মালিক বনে গেছে।

তারা আরো বলেন, এভাবে নিয়মবহির্ভূতভাবে একজন ডিলারকে ১ মেট্রিক টন নষ্ট-পচাঁ সার বাদ দিয়ে শুধুমাত্র আমদানিকৃত ভালো সার সরবরাহ করা যমুনা সার কারখানা কতৃপক্ষের বিমাতাস্বরূপ আচরণ।

এ ব্যাপারে যমুনা সার কারখানার বিক্রয় ও বিপনন বিভাগের স্পিস্ট ইনচার্জ হারন-অর-রশিদের সাথে কথা হলে তিনি জানান, উপরোস্থ কর্মকর্তার সুপারিশে নিয়মবহির্ভূতভাবে ৫টি ট্রাকে মোট ৫২ মেট্রিক টন সার সরবরাহ করা হয়েছে। তবে তিনি ওই ডিলারের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।

যমুনা সার কারখানার ব্যবস্থাপক (বিক্রয়) আব্দুল হামীমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত নই। বিষয়টি খোঁজ-খবর নিয়ে যদি সত্যতা পাওয়া যায় তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট