1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

রমজানে ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক থাকবে, সংকট নেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
ভোজ্যতেলের দাম

পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি পরিমাণে ভোজ্যতেল সরবরাহ করা হচ্ছে। ফলে ভোজ্যতেলের কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠনটি আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাজারে সরবরাহ–ঘাটতির গুজবে সাধারণ ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে তারা যেন আতঙ্কিত হয়ে প্রয়োজনের বেশি ভোজ্যতেল না কেনেন, সে বিষয়ে সতর্ক করেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত রয়েছে, ফলে সংকটের সুযোগ নেই। তবে কিছু অসাধু ব্যবসায়ী যদি মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেন, তবে তা দ্রুত কেটে যাবে। কারণ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম স্থিতিশীল থাকায় অস্বাভাবিক মুনাফার সুযোগ নেই।

দেশের শীর্ষস্থানীয় ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টি কে গ্রুপ এবং বাংলাদেশ এডিবল অয়েল রমজানের চাহিদার তুলনায় বেশি ভোজ্যতেল আমদানি করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই তেল আগামী ৭-১০ দিনের মধ্যে বাজারে আসবে, যা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

সংগঠনটি জানিয়েছে, ভোজ্যতেলের সংকট নিরসনে তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। তারা সরকারকে বাজার তদারকি আরও জোরদার করার পরামর্শ দিয়েছে, যাতে সরবরাহ ও দামের ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট