1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
তিতাস গ্যাস, গ্যাস সরবরাহ বন্ধ, লালবাগ গ্যাস সমস্যা, ইসলামবাগ গ্যাস সংকট, গ্যাস পাইপলাইন কাজ, গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর ইসলামবাগ, লালবাগসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লালবাগ ডিপিডিসি সাব-স্টেশন সংলগ্ন পাইপলাইনের জরুরি কাজের কারণে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ইসলামবাগ, রহমতগঞ্জ, লালবাগ ডিপিডিসি সাব-স্টেশন এলাকা, লাকসাম বাজার, চান্দিরঘাটসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় উল্লিখিত এলাকাগুলোতে সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না এবং আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট