1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

রাস্তায় পুনমকে চুমু খেতে গিয়েই গ্যাঁড়াকলে! ‘সাজানো নাটক নাকি…’

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
পুনম পান্ডে

পুনম পান্ডে নিজের কার্যকলাপের জন্য বিখ্যাত। নিজের বিতর্কিত কেরিয়ার নিয়ে এমনিতেই তাঁকে সারা দেশের লোক দুষতে থাকেন। কিছুদিন আগেই, তিনি জরায়ুর ক্যানসারে মারা গিয়েছেন বলে জানানো হয় তাঁর দলের তরফে।

না হয়, তিনি এডাল্ট ফিল্ম করেন তাই বলে তাঁকে সামনে পেয়ে এহেন আচরণ করবেন? পুনম পান্ডের সঙ্গে একটা সেলফি তুলবেন বলে, তাঁর সঙ্গে এহেন অভব্য আচরণ? শেষে রেগে মেগে যা করলেন, বিতর্কিত অভিনেত্রী.. অনেকেই যা বললেন…

পুনম পান্ডে নিজের কার্যকলাপের জন্য বিখ্যাত। নিজের বিতর্কিত কেরিয়ার নিয়ে এমনিতেই তাঁকে সারা দেশের লোক দুষতে থাকেন। কিছুদিন আগেই, তিনি জরায়ুর ক্যানসারে মারা গিয়েছেন বলে জানানো হয় তাঁর দলের তরফে। এবং সর্বত্র একই চর্চা হতে থাকে, যে কী এমন হয়ে গেল, আর কবে থেকেই বা তিনি এই রোগে ভুগছিলেন। তবে, তারপরেই জানা যায় যে এসব কেবল নাটক। বরং তিনি জরায়ুর ক্যানসার নিয়ে নানা সতর্কতা ছড়াতেই মৃত্যুর নাটক করেন।

কিন্তু, এবার তাঁকে দেখা গেল এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে, যেখানে রীতিমতো বিরক্ত হলেন তিনি। শুধু তাই নয় রেগেমেগে সেখান থেকে এগিয়ে গেলেন। পরনে লাল রঙের পোশাক। পুনম দিব্যি পাপারাজ্জিদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন, তাঁদের ক্যামেরায় পোজ দিচ্ছিলেন। একথা অনেকেই জানেন, তারকাদের সঙ্গে ছবি তুলতে অনেকেই এগিয়ে আসেন। কখনও রাস্তা ঘাটে, আবার কখনও এয়ারপোর্টে, সর্বত্রই এহেন পরিস্থিতির শিকার হয়েছেন অনেকেই।

তবে, এইবার সেই ব্যক্তি পুনমের শুধু ধারে কাছে নয়, বরং এক্কেবারে চুমু খেতে গেলেন। আর যেই সেলফির নামে এহেন অসভ্যতা দেখলেন পুনম, তাঁকে ধাক্কা মেরে সেখান থেকে সরে গেলেন। এবং চোখেমুখে একরাশ বিরক্তি নিয়েই সেখান থেকে তিনি সরে গেলেন। এদিকে, এই কান্ড দেখে সেখানে উপস্থিত সকলেই বেশ ক্ষুব্ধ। এদিকে, সেই ভিডিও দেখে সমাজ মাধ্যমে বেশিরভাগ যেন অন্য কথাই বলছেন।

কেউ বলছেন, এই ভিডিওটি জেনে বুঝে বানানো। আবার কেউ বললেন, এই লোকটাকে ১০০ টাকা দিয়ে ভাড়া করেছিল মনে হয়। আবার কারও কথায়, চুমু খাওয়ায় এত নেশা যে কিছু বুঝতেই পারলেন না। কেউ কেউ তো এমনও বলছেন যে, যে সবটাই আরেকবার লাইমলাইটে আসার জন্য করেছেন তিনি!

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট