1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

শেখ হাসিনা সরকারের শেষ ৫ বছরে প্রতিদিন গড়ে ৯টির বেশি খুন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
শেখ হাসিনা

আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে (২০১৯-২০২৩) দেশে অপরাধের হার ছিল উদ্বেগজনক। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যায়, এই সময়ে দেশে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ নানা ধরনের অপরাধের ঘটনা ঘটেছে বিপুল সংখ্যায়।

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে ১৬,৫৫৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৯টির বেশি খুনের ঘটনা ঘটেছে। বছরে গড়ে খুনের সংখ্যা ছিল ৩,৩১১টি। এমনকি করোনা মহামারির সময়ও (২০২০) খুনের সংখ্যা ছিল সাড়ে তিন হাজার।

পাঁচ বছরে ছিনতাইয়ের মামলা হয়েছে ৯,৯৫৫টি এবং ডাকাতির মামলা হয়েছে ১,৬৮৫টি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ভুক্তভোগীরা অনেক সময় মামলা করতে চান না। এমনকি অনেক ক্ষেত্রে পুলিশও ডাকাতির ঘটনা চুরি হিসেবে মামলা নেয়।

এই সময়ে দেশে অপহরণের ঘটনা ঘটেছে ২,৪৫২টি। নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে ১,০৭,১২৪টি। ধর্ষণের ঘটনায় সাধারণত নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়, যা এই সংখ্যার অন্তর্ভুক্ত।

পাঁচ বছরে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে ৩,১৫,০০০টির বেশি। একই সময়ে চোরাচালানের অভিযোগে মামলা হয়েছে প্রায় ১৪,০০০টি এবং অবৈধ অস্ত্র উদ্ধারে মামলা হয়েছে ৯,০০০টির বেশি।

২০২৪ সালের প্রথম ছয় মাসেও অপরাধের হার ছিল উল্লেখযোগ্য। খুনের ঘটনা ঘটেছে ১,৫৩৩টি। এছাড়া ১৮৩টি ডাকাতি, ১,২২২টি ছিনতাই, এবং ২৮১টি অপহরণের ঘটনা ঘটেছে। এই সময় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে ৯,০০০ মামলা এবং মাদকদ্রব্য উদ্ধারে ৩৩,০০০ মামলা হয়েছে।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে পুলিশের নির্বিচার গুলির কারণে খুনের ঘটনা বৃদ্ধি পায়। আগস্ট মাসে খুনের ঘটনা ঘটে ৬১৮টি। একই সময়ে ২০৩টি ছিনতাই, ৫৯টি অপহরণ এবং ১,০০০টির বেশি চুরির মামলা হয়।

গত ১৫ বছরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। চলতি বছরের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সারা দেশে ২৩৭টি কিশোর গ্যাং সক্রিয়, যার মধ্যে সবচেয়ে বেশি ১২৭টি ঢাকায়।

পুলিশের প্রকাশিত পরিসংখ্যান থেকে স্পষ্ট যে গত পাঁচ বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। বিশেষ করে খুন, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন এবং মাদকের বিস্তার প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট