1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

শৈলকুপায় চাঁদা না দেয়ায় কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
শৈলকুপায় চাঁদা না দেয়ায় কুপিয়ে জখম

ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না দেয়ায় আলম শেখ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে চাঁদাবাজরা।হামলার শিকার হয়ে গুরুত্বর অবস্থায় শৈলকুপা হাসপাতালে ভর্তি রয়েছেন আলম শেখ। সে কাঁচেরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামের লুৎফর শেষের ছেলে। গত রোববার সন্ধার পর এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পার কাচেরকোল গ্রামের হাজী শওকত (শহীদ) এর গরু ফার্মে কাজ করতেন আলম শেখ। সম্প্রতি ফার্মের মালিককে স্থানীয় কিছু চাঁদাবাজ সন্ত্রাসীরা মোটা অংকের চাঁদা ধরে। চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গরু ফার্মের ম্যানেজার আলম শেখের উপর দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা করে গুরুত্ব জখম করে চাঁদাবাজরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আলম শেখ জানান, দীর্ঘদিন ধরে গরু ফার্মের মালিক শহীদকে কিছু চাঁদাবাজ চাঁদার দাবিতে হুমকি ধামকি দিয়ে আসছিলো। ফার্মের মালিক দেশের বাইরে থাকায় চাঁদা না পেয়ে তারা ফার্মে উৎপাত চালিয়ে আসছিলো। রোববার সন্ধ্যায় বাড়ী ফেরার উদ্দেশ্যে ফার্ম থেকে বের হন তিনি। এসময় পেছন থেকে এসে কাঁচেরকোল গ্রামের লতিফ খার ছেলে ইসমাইল, তুজাম মোল্লার ছেলে শাহিদ, নারজু শেখের ছেলে হৃদয়সহ বেশ কয়েকজন তার উপর দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হামলা করে। হামলাকারী চাঁদাবাজরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার ও শালিস ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট