1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

দিঘলিয়ায় বিএনপি নেতার বহিষ্কার প্রত্যাহার: দলীয় কার্যক্রমে ফেরার অনুমতি

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
দিঘলিয়ায় বিএনপি নেতার বহিষ্কার প্রত্যাহারের সংবাদ

খুলনার দিঘলিয়া উপজেলায় বারাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলম চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দিঘলিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়, যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়, সাময়িক বহিষ্কারের পর দলীয় শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ও অগ্রণী ভূমিকা রাখায় মোঃ আলম চৌধুরীর বিরুদ্ধে নেওয়া বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ মার্চ ২০২৬ দিঘলিয়া উপজেলার কামারগাতী খেয়াঘাটে ট্রলার চালকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। সে সময় দলের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কারাদেশ বহাল থাকবে বলে জানানো হয়।

তবে সাম্প্রতিক সময়ে দলীয় কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা এবং শৃঙ্খলা বজায় রাখার কারণে ২৫ এপ্রিল ২০২৬ তারিখে এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এখন থেকে তিনি আবারও দলের সকল সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

দলীয় সূত্র জানায়, এই সিদ্ধান্তের মাধ্যমে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও ঐক্য সুদৃঢ় করার একটি ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট