1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

সরকারি সম্পত্তিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে জিয়ানগর উপজেলা প্রশাসন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
সরকারি সম্পত্তিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে জিয়ানগর উপজেলা প্রশাসন
সরকারি সম্পত্তিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি সম্পত্তি দখল মুক্ত  করেছেন  পিরোজপুরের জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৩ নং বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া  বাজারের পশ্চিম পাশে  সরকারি সম্পত্তির উপর রিপন খানের  নির্মাণা ধীন পাকা ভবন  ভেঙে দিয়ে  অবৈধ উচ্ছেদ করে  সম্পত্তি দখল মুক্ত করেছেন।
অবৈধ উচ্ছেদ অভিযান কালে উপস্থিত ছিলেন, ০৩ নং বালিপাড়া  ইউ পি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার, উপ সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো: রিয়াজুল ইসলাম, জিয়ানগর থানা পুলিশ, বালিপাড়া  ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, সাংবাদিক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী বলেন, ‘ক’ তফসিল ভুক্ত সরকারী খাস সম্পত্তিতে রিপন খান নামে এক ব্যক্তি অবৈধ স্থাপনা গড়ে তুললে, অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে সরকারি সম্পত্তি দখল মুক্ত করেছি। এ  অভিযান ভবিষ্যতে চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট