1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ মুন্সীগঞ্জ শহর মাছ বাজারের টোল নির্ধারণে হাইকোর্টের স্থগিতাদেশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১২ জরুরি নির্দেশনা, সরকারি দপ্তরগুলোতে কড়াকড়ি ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ, সাবেক এমপির পরিবারের বিরুদ্ধে মামলা বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে সংঘর্ষ: চার আহত, দুই নিখোঁজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে সারপ্রাইজ পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, তিন কর্মকর্তা বদলি

সরিষাবাড়ীতে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে আহত ৭

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- রুস্তম শেখ, সুজন মিয়, সোনা বানু, সুন্দরী, নুর ইসলাম, বাবু মিয়া ও ঝর্ণা বেগম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকায় ৩৩ শতাংশ জমি নিয়ে রুস্তম ও আব্দুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ বৃহস্পতিবার সকালে রুস্তম জমিতে হাল চাষ করতে যান। এতে বাধা দেন আব্দুর রহমান ও তার লোকজন। এ নিয়ে কথা-কাটাকাটি বাধে। এক পর্যায়ে আব্দুর রহমান ও তার লোকজন রুস্তম শেখের ওপর হামলা চালিয়ে মারধর করতে থাকেন। তার ডাক চিৎকারে পরিবারের লোকজন ফেরাতে গেলে তাদেরকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ‘বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট