1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

সরিষাবাড়ীতে জুম্মার নামাজের সময় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
জুম্মার নামাজের সময়

জামালপুরের সরিষাবাড়ীতে জুম্মার নামাজের সময় বন্ধ থাকা মোবাইল ফোনের দোকানে চুরি করতে গিয়ে আকবর আলী সুমন (৩০) নামে এক চোর জনতার হাতে আটক হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে পৌর এলাকার আরামনগর বাজারের পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে আটককৃত চোরকে পুলিশের হাতে তুলে দেয় জনতা।

আটককৃত চোর আকবর আলী সুমন কুমিল্লার দেবীপুর থানার আলমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে৷

স্থানীয় সূত্রে জানা যায়, আরামনগর বাজারের পৌর মার্কেটে শান্ত মিয়া দুপুরে নামাজের জন্য মোবাইলের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে নামাজ শেষে দুপুর ২টার দিকে দোকান খুলতে এসে দেখতে পান দোকানের তালা ভাঙা। পরে দোকানের সার্টার তুলে দেখেন ব্যাগ ভর্তি করে মোবাইল চুরি করছেন চোর চক্রের সুমন সহ ৩ জন। এ সময় দোকান মালিক শান্তর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এক চোরকে ধরে ফেলে। এসময় সাথে থাকা আরও দুই চোর পালিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘মোবাইল ফোনের দোকানে চুরির সময় জনতার হাতে এক চোর আটক হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে আটক চোরকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট