1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংয়ের দাবি, স্বচ্ছ বিচার নিশ্চিতের জন্য রিট দাখিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
হাইকোর্টে

সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম লাইভ স্ট্রিমিং (সরাসরি সম্প্রচার) প্রবর্তন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীসহ ১০ জন আবেদনকারী এ রিট দায়ের করেন।

রিটের আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি নিতে পারে। আইনজীবী শিশির মনির আরও জানান, তথ্য জানার অধিকার আইনের অধীনে সুপ্রিম কোর্টে সরাসরি সম্প্রচার ব্যবস্থা চালু করা প্রয়োজন। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ মামলার সরাসরি সম্প্রচার করা হয়, এবং সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী স্বচ্ছ বিচার পাওয়ার অধিকার জনগণের মৌলিক অধিকার। লাইভ স্ট্রিমিং চালু হলে বিচারিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে, যা এই রিটটির মূল যুক্তি।

রিটের প্রার্থনায় দেখা যায়, সংবিধানের ২৭, ৩১ এবং ৩৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম লাইভ স্ট্রিমিং প্রবর্তনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রুল চাওয়া হয়েছে। রুল হলে আদালতের কার্যধারা লাইভ স্ট্রিমিংয়ের জন্য নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠনের প্রার্থনা জানানো হয়েছে, যা বিচারাধীন অবস্থায় সংশ্লিষ্ট পক্ষগুলোর গোপনীয়তা এবং সুরক্ষা নিশ্চিত করবে।

পাইলট প্রকল্প হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্বাচিত কিছু মামলার কার্যধারা লাইভ স্ট্রিমিংয়ে সহযোগিতা দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

এ রিট আবেদনকারীরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, ঢাকা কোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ শাহনেওয়াজ, সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শামীম শহিদী, মো. রফিকুল সাব্বির এবং হাবিবুর রহমান আল হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট