1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ

হালুয়াঘাটে র‍্যাবের অভিযান: এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
ভারতীয় পণ্য জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মরাগাঙ্গেরকান্দা গ্রামে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে র‍্যাব-১৪। রোববার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-১৪ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার দুপুরে বিষয়টি জানানো হয়। র‍্যাবের তথ্যমতে, হালুয়াঘাটের মরাগাঙ্গেরকান্দা গ্রামের হাবিবুর রহমান (৩৫) ভারতীয় পণ্য মজুত করেছিলেন। তার বাড়িতে অবৈধভাবে আনা ভারতীয় জিরা, জনসন বেবি সাবান, শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন ধরনের পণ্য মজুত করা ছিল।

রোববার রাত দেড়টার দিকে র‍্যাব হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালালে তিনি ও তার সঙ্গে থাকা কয়েকজন চোরাকারবারি পালিয়ে যান। পরবর্তীতে উপস্থিত এলাকাবাসীর সামনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত এসব অবৈধ পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে পণ্য পাচার করে আসছিলেন।

র‍্যাব জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।

র‍্যাব-১৪ চোরাচালান রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণকে এসব অবৈধ কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট