1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

অচিরেই নির্বাচনি রোডম্যাপ আসছে, প্রস্তুত থাকুন জনগণের পাশে: তারেক রহমান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
তারেক-রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অচিরেই বাংলাদেশ একটি নির্বাচনি রোডম্যাপের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। তিনি দেশবাসীকে জনগণের সঙ্গে থাকার এবং তাদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, “লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়ের ৫৪তম বার্ষিকীতে দেশবাসীকে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জনগণ। তাদের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা সরকার গঠনের মাধ্যমেই জনগণের অধিকার নিশ্চিত হয়। বর্তমান সরকারকে তাদের পরিকল্পনা স্পষ্ট করে জনগণের সামনে রোডম্যাপ উপস্থাপন করতে হবে।”

তারেক রহমান আরও বলেন, “তাবেদার অপশক্তি দীর্ঘ সময় ধরে দেশকে পেছনের দিকে টেনে নিয়ে গেছে। তবে ৫ আগস্ট জনগণের আন্দোলনের মুখে মাফিয়া চক্রের সরকারের পতনের মধ্য দিয়ে স্বাধীনতার গৌরব রক্ষা পেয়েছে।”

ডেঙ্গুর প্রকোপ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, “প্রতিদিনই মানুষ ডেঙ্গুতে মারা যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি জনজীবনকে কঠিন করে তুলেছে। অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কারের পাশাপাশি জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”

তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, “বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমানসহ শীর্ষ নেতারা।

তারেক রহমানের বক্তব্যে দেশের বর্তমান সংকট ও ভবিষ্যৎ গণতন্ত্রের পথচলার রূপরেখা উঠে আসে। তিনি জনগণের জন্য ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট