1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

কালীগঞ্জে ভোটের পরিবেশ নষ্টের আশঙ্কা: সংবাদ সম্মেলনে জামায়াত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচনী পরিবেশ নষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে নির্বাচনী পরিবেশ নষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার (সকাল) কালীগঞ্জ শহরের কাঁচামাল হাট এলাকায় দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তালিবের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলের নেতারা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ভোট বানচালের অপচেষ্টায় মাঠে নেমেছে। তারা দাবি করেন, কয়েকদিন আগে রাতের আঁধারে জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি হুসাইন আহম্মেদকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

জামায়াত নেতারা অভিযোগ করেন, কালীগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দাড়িপাল্লা প্রতীকের সমর্থক ও ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে, যা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বৃহস্পতিবার উপজেলার কয়েকটি স্থানে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এনায়েতপুর গ্রামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। জামায়াত নেতারা এসব ঘটনাকে পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নেতারা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন একটি পক্ষকে নির্বাচনী আচরণবিধিতে বিশেষ ছাড় দিচ্ছে বলে তারা মনে করছেন। এ বিষয়ে তারা প্রশাসনের প্রতি কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার দাবি জানান তারা।

কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্ল্যার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা লুৎফর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, ছাত্রশিবির জেলা সভাপতি আরিফুল ইসলাম, থানা সভাপতি ঈশা খান, তালিমুল কোরআন জেলা প্যানেল উস্তাদ মাওলানা শহিদুজ্জামান, মিডিয়া পরিচালক ইকবাল হুসাইনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট