1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

আছিয়া ইসলাম দোলা ফিরলেন রংপুর রাইডার্সের থিম সং নিয়ে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
আছিয়া ইসলাম দোলা

চলতি প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আছিয়া ইসলাম দোলা বছরের বেশিরভাগ সময়ই স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। সম্প্রতি তিনি সিঙ্গাপুরে থার্টি ফার্স্ট নাইটের শো শেষে দেশে ফিরেছেন। দেশে ফিরে এবার তিনি হাজির হচ্ছেন নতুন গান নিয়ে, যা বিশেষভাবে তৈরি হয়েছে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) দলের রংপুর রাইডার্সের জন্য।

গানটির শিরোনাম ‘রংপুর রাইডার্স টিম অফ ফাইটার্স’। এই গানটির কথাগুলো লিখেছেন সজীব ভূঁইয়া, সুর ও সংগীত করেছেন আদিব কবির, আর দোলার গাওয়া এই গানটির র‌্যাপ অংশটি গেয়েছেন জিএম আশরাফ। গানটি আদিব ফিল্মসের ব্যানারে একটি জমকালো ভিডিওর সঙ্গে মুক্তি পেয়েছে, যেখানে দোলা নিজেও পারফর্ম করেছেন।

এ গানটি সম্পর্কে দোলা বলেন, “কথা, সুর, গায়কি, সংগীতায়োজন ও ভিডিও-সব মিলিয়ে একটি জমকালো গান হয়েছে। আমি বিশ্বাস করি, গানটি রংপুর রাইডার্সের খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে উন্মাদনা ও উৎসাহ তৈরি করবে। সেভাবেই গানটি তৈরি করা হয়েছে।”

এদিকে, দোলা আরও জানিয়েছেন, তিনি সামনে আরও কিছু নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। ইতোমধ্যে একাধিক গান তৈরি হয়ে গেছে এবং সেগুলো নতুন বছরের নির্দিষ্ট সময় পরপর প্রকাশ হবে।

দোলার গাওয়া এই থিম সং এখন রংপুর রাইডার্সের ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে এবং আশা করা যাচ্ছে, এই গানটি বিপিএল-এ উজ্জীবিত করবে রংপুর রাইডার্সকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট