1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

‘আশিকি ৩’-এ কার্তিক আরিয়ানের নায়িকা দক্ষিণী শ্রীলীলা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা
দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা

বলিউডে আলোড়ন তোলা ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল ‘আশিকি ৩’ নির্মাণ করছেন অনুরাগ বসু। আগেই জানা গিয়েছিল, সিনেমাটিতে নায়ক থাকছেন কার্তিক আরিয়ান। প্রথমে গুঞ্জন ছিল তৃপ্তি দিমরি থাকবেন তার বিপরীতে, তবে এবার জানা গেছে তৃপ্তি নন, বরং দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা হচ্ছেন কার্তিকের নায়িকা।

গত বছর ‘পুষ্পা ২’-এর আইটেম গান ‘কিসিক গার্ল’-এ হাজির হয়ে ঝড় তুলেছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এবার তিনি বলিউডে অভিষেক করতে চলেছেন ‘আশিকি ৩’-এর মাধ্যমে।

সম্প্রতি প্রকাশিত সিনেমাটির প্রথম ঝলকে কার্তিককে দেখা গেছে এলোমেলো চুল, একমুখ দাড়ি-গোঁফ, হাতে গিটার নিয়ে গাইতে—
🖤 “তু মেরি জিন্দেগি হ্যায়”
🎶 “তুহি প্যায়ার তুহি চাহাত…তুহি আশিকি হ্যায়”

এই ঝলক প্রকাশের পরই তৃপ্তিকে বাদ দেওয়ার গুঞ্জন সত্যি হলো।

তৃপ্তি দিমরি প্রথমে নির্মাতাদের পছন্দ হলেও, ‘অ্যানিমেল’ ও ‘ভুলভুলাইয়া ৩’-এ তার গ্ল্যামার নিয়ে বেশি চর্চা হওয়ায় নির্মাতা অনুরাগ বসু সিদ্ধান্ত পাল্টে ফেলেন। তিনি তৃপ্তির বদলে ‘পুষ্পা ২’-এর আলোচিত আইটেম গার্ল শ্রীলীলাকে বেছে নেন।

দর্শকরা কার্তিক আরিয়ানের নতুন রোমান্টিক অবতারে মুগ্ধ হতে প্রস্তুত। এই সিনেমায় শ্রীলীলার অভিনয় কেমন হবে, সেটাই এখন দেখার বিষয়!

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট