1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

এপ্রিল মাসে ভয়াবহ তাপপ্রবাহ ও ঝড়ের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
তীব্র তাবদাহ

এপ্রিল মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের আশঙ্কা ও নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসে ২ থেকে ৪টি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা ৩৬ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে।

এছাড়া, বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম হতে পারে এবং ৫ থেকে ৭ দিন বজ্রসহ শিলাবৃষ্টি এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এপ্রিলের মাঝামাঝি সময়ে নদ-নদীতে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে পানির স্তর বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে।

আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ কমিটি বিভিন্ন আবহাওয়ার তথ্য, মডেল ও উপাত্ত বিশ্লেষণ করে এ পূর্বাভাস প্রদান করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট