1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কনকনে শীতে ‘বোকা পরিবার’ এর চার অভিনেতা পুকুরে

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
শীতে পানিতে নেমে শুটিং করতে হয়েছে এজাজুল ইসলাম, মীর সাব্বির, আরফান আহমেদ ও আলমগীর
শীতে পানিতে নেমে শুটিং করতে হয়েছে এজাজুল ইসলাম, মীর সাব্বির, আরফান আহমেদ ও আলমগীর। ছবি: সংগৃহীত

গাজীপুরের পুবাইলে শীতের সকালে হালকা কুয়াশার মধ্যে চলছিল ‘বোকা পরিবার’ নাটকের শুটিং। দৃশ্যটি ছিল পুকুরের পানিতে। কনকনে ঠান্ডা পানি ও কচুরিপানার মধ্যে দীর্ঘ সময় শুটিং করা ছিল বড় চ্যালেঞ্জ। তবে পেশাদারিত্বের জায়গায় কোনো ছাড় দেননি অভিনয়শিল্পী ও নির্মাতা দল।

পরিচালক সৈয়দ শাকিল জানান, দৃশ্যটি শুটিং নিয়ে তিনি চিন্তিত ছিলেন। কারণ, শহরের বাসিন্দা হওয়ায় অভিনেতাদের গ্রামের পুকুরে কাজ করার অভিজ্ঞতা ছিল কম। তার ওপর পুকুরে ছিল কচুরিপানা, যা এলার্জির ঝুঁকি তৈরি করতে পারত। শীতে পানিতে নেমে দড়ি বাঁধা অবস্থায় শুটিং করতে হয়েছে এজাজুল ইসলাম, মীর সাব্বির, আরফান আহমেদ ও আলমগীরকে।

পরিচালক বলেন, ‘অভিনয়শিল্পীরা সহযোগিতা না করলে শুটিং করা সম্ভব হতো না। এই শীতে দুই ঘণ্টার বেশি সময় পানিতে কাজ করা সহজ ছিল না। তাঁদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের কারণে দৃশ্যটি শুট করা গেছে।’

‘বোকা পরিবার’ নাটকের গল্প রচনা করেছেন ফজলুল হক। এটি একটি গ্রামের সহজ–সরল পরিবারের সদস্যদের নিয়ে। নাটকের চরিত্রগুলো নিজেদের বোকামি দিয়ে নানা জটিলতায় পড়ে। তাদের মজার সব ঘটনা ও শিক্ষণীয় দিকগুলো নাটকে তুলে ধরা হয়েছে।

নাটকের এক পর্যায়ে পাঁচ টাকার জুয়া খেলার কারণে চার যুবক পুলিশের হাতে ধরা পড়ে। পালানোর চেষ্টায় পুকুরে নামে তারা, কিন্তু হাত বাঁধা থাকায় সুবিধা করতে পারে না।

‘বোকা পরিবার’ নাটকটি আরটিভিতে প্রচারিত হচ্ছে। এটি শুক্র থেকে রোববার পর্যন্ত নিয়মিত দেখা যাবে। এতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, তাহমিনা মৌ, নাদিয়া আহমেদ, সাজু খাদেম, শিরিন আলম, মাইমা আলম, রিমি করিমসহ অনেকে।

পরিচালক সৈয়দ শাকিল জানান, নাটকটি সচেতনতার সঙ্গে তৈরি করা হয়েছে এবং দর্শক ইতিবাচকভাবে গ্রহণ করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট