1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাকরাইল মোড়ে তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের অবরোধ

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
কাকরাইল মোড়ে তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের অবরোধ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা সড়কের মাঝখানে শুয়ে রাস্তা অবরোধ করেন।

অবরোধের ফলে সড়কের যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে অবরোধকারীদের সংখ্যা কম হওয়ায় পাশের রাস্তাগুলো দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল।

এর আগে দুপুর সাড়ে ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চ মিছিল শুরু করে। মৎস্যভবন হয়ে মিছিলটি দুপুর ১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছায়। সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের মুখে নেতাকর্মীরা রাস্তার ডানপাশে বসে পড়েন।

পুলিশ ও এপিবিএন সদস্যরা যমুনা অভিমুখে যাওয়ার রাস্তার দুই পাশে ব্যারিকেড দেন। এ পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি জানান, প্রধান উপদেষ্টা বা তার প্রতিনিধিদের সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন এবং গণঅনশনে বসবেন।

ইনকিলাব মঞ্চের তিনটি প্রধান দাবি হলো, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

অবরোধ চলাকালে সড়কের পরিবেশ উত্তপ্ত থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে যান চলাচলে অস্থায়ী অসুবিধা দেখা গেলেও বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল অব্যাহত ছিল।

এই আন্দোলনের প্রেক্ষাপট ও এর পরবর্তী পদক্ষেপের দিকে সবার দৃষ্টি রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট