1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাজের বুয়া সেজে চুরি, বিলাসী জীবনযাপন: গ্রেপ্তার শেফালী বেগম

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
গ্রেপ্তার শেফালী বেগম

রাজধানীর ধানমন্ডিতে কাজের বুয়া সেজে বাসায় ঢুকে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে বাসার লোকজনকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম শেফালী বেগম। বুধবার (৫ ফেব্রুয়ারি) ধানমন্ডি মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ধানমন্ডির এক বাসায় রোকসানা নামে ভুয়া পরিচয় দিয়ে কাজ নেয় শেফালী বেগম। পরে বাসার মালিকের খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যান।

এ ঘটনায় গত ১৯ জানুয়ারি ভুক্তভোগী থানায় মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে শেফালী বেগম স্বীকার করেন যে, তিনি কাজের বুয়ার ছদ্মবেশে বিভিন্ন বাসায় চুরি করতেন। তিনি একটি কম্পিউটারের দোকান থেকে নকল পরিচয়পত্র তৈরি করে রোকসানা নামে বিভিন্ন বাসায় কাজ নিতেন।

পুলিশ আরও জানায়, ঢাকায় চুরির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে টঙ্গীতে বিলাসী জীবনযাপন করতেন তিনি। ‘স্বপ্নবিলাস’ নামে তার একটি কোটিপতি সমবায় সমিতি রয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা, ১টি গলার মুক্তার হার, ৯টি মোবাইল ফোন এবং চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।

রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, শেফালী দীর্ঘদিন ধরে ঢাকার অভিজাত এলাকায় একই কৌশলে চুরি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট