1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কান উৎসবে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার বিতর্কিত দৃশ্য

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
অল-উই-ইমাজিন-অ্যাজ-লাইট

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ আট মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। গত ৩০ বছরের মধ্যে এটি প্রথম ভারতীয় সিনেমা, যা কান চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেয়। ছবিটি কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতে নিয়ে ইতিহাস গড়েছে।

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটি ভারত, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং ইতালির যৌথ প্রযোজনায় নির্মিত। এতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম এবং ঋধু হারুন। সিনেমাটি গত শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে। তবে মুক্তির পর একটি অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে বিতর্কের সৃষ্টি করেছে।

সিনেমায় চরিত্রের প্রয়োজনে একটি দৃশ্যে মালয়ালম অভিনেত্রী দিব্যা প্রভা নগ্ন হয়েছেন। অনলাইনে সেই দৃশ্য ফাঁস হওয়ার পর সমালোচনা শুরু হয়। তবে এ নিয়ে দিব্যা প্রভা তার অবস্থান স্পষ্ট করেছেন। ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নগ্নতা কোনো বিষয় নয়, সিনেমার বিষয়ই গুরুত্বপূর্ণ। সিনেমার বার্তা অনেকেই বুঝতে পারেননি। তারা কেবল ওই দৃশ্যটি নিয়ে কথা বলেছেন।’

দিব্যা প্রভা জানান, নগ্ন দৃশ্যটির শুটিং নিরাপদ পরিবেশে করা হয়েছিল। শুটিংয়ের সময় কেবল অল্প কয়েকজন কলাকুশলী উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমি অস্বস্তি বোধ করি না। আমার কাছে কেবল গল্প প্রাধান্য পায়, অন্য কিছু নয়।’

সিনেমা মুক্তির পর দিব্যা প্রভার নগ্ন দৃশ্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও অনেক দর্শক, বিশেষ করে পুরুষ দর্শক, তাকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘সস্তা জনপ্রিয়তার জন্য নয়, গল্পের প্রয়োজনেই নগ্ন হয়েছি। আমার ঝুলিতে অনেক পুরস্কার আছে, বেশ কয়েকটি প্রশংসিত সিনেমায় অভিনয় করেছি। সস্তা জনপ্রিয়তার জন্য আমার পর্দায় নগ্ন হওয়ার প্রয়োজন নেই।’

দিব্যা প্রভা ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘টেক অফ’ সিনেমায় অভিনয় করে প্রথম আলোচনায় আসেন। মহেশ নারায়নানের ‘আরিইপ্পু’ সিনেমা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। ২০২২ সালে এই সিনেমার জন্য তিনি লোকার্নো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন।

দিব্যা প্রভার মতে, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ এর গল্প এবং নির্মাণ তরুণ প্রজন্মের দর্শকদের আকৃষ্ট করবে। সিনেমাটি সামাজিক এবং মানবিক বার্তা দিতে চায়, যা বিশ্বব্যাপী দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট