1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কামরুলের বিরুদ্ধে চাঁদাবাজী, লুটপাট , বৃক্ষ কর্তন , অর্থ আত্মসাৎ , জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ

মোঃ শহিদুল ইসলাম,দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
কামরুলে

খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র কামরুল ইসলাম (৪০)-এর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, সরকারি গাছ বিক্রি, খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষকদের অর্থ আত্মসাৎ, জীবননাশের হুমকি প্রদানসহ একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসী এই অভিযোগগুলো দিঘলিয়া থানায় লিখিত আকারে দাখিল করেছে।

সাসটেইনএ্যাবেল কোস্টাল এন্ড মেরিন ফিশারিস প্রকল্পের আওতায় ব্রহ্মগাতী-গোয়ালপাড়া গ্রাম দিয়ে প্রবাহিত নাক কাটি খাল খননের কাজ ২০২৪ সালের মে মাসে শুরু হয়। কাজ শুরুর আগে খালের উভয় পাড়ের প্রায় ৫ হাজার গাছ কাটা হয়, যা নিয়ে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেন এবং কাজ সাময়িক বন্ধ করেন।

খাল পাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও কামরুল ইসলাম এই অর্থ কৌশলে আত্মসাৎ করেন। ক্ষতিগ্রস্ত ৫১ জনের একটি তালিকা তৈরি করলেও হাতে গোনা কয়েকজনকে সামান্য অর্থ দিয়ে বাকি অর্থ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি নিয়ে ২১ জন কৃষক ক্ষতির পরিমাণ উল্লেখ করে দিঘলিয়া থানায় অভিযোগ দাখিল করেছেন।

কামরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক বনায়নের রাস্তার দুই পাশের মেহগনি, শিরীষ, কালী বাবলা ও কড়াইসহ বিভিন্ন প্রজাতির সরকারি গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বন বিভাগ কামরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

একই এলাকার বাসিন্দা ইবনুল হাসান মিনার (৪৩) জমি নিয়ে বিরোধের জেরে কামরুল ইসলামের বিরুদ্ধে জীবননাশের হুমকি এবং মারধরের অভিযোগে দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৭১৯, তারিখ ১৬/১/২০২৫) করেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন যে, কামরুল ইসলাম ও খয়বার শেখ মিলে তাকে মারধর ও হত্যার হুমকি দেন।

এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, কামরুল ইসলাম এলাকায় মাদকের সর্গরাজ্য গড়ে তুলেছেন এবং দীর্ঘদিন ধরে মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও লুটপাট চালিয়ে আসছেন।

ব্রহ্মগাতী গ্রামের সাধারণ মানুষ কামরুল ইসলামের অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে আইনের আওতায় আনার জন্য জোরালো দাবি জানিয়েছেন।

এই অভিযোগগুলো দিঘলিয়া থানা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এলাকাবাসীর শান্তি ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট