1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

কালীগঞ্জে রাতে দু’টি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
দুঃসাহসিক চুরি

ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে দুইটি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মঙ্গলপৈতা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার সকালে সূবর্ণসারা ফাড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্থ মঙ্গলপৈতা বাজারের মোবাইল বিকাশ লোড এর ব্যবসায়ী আমির হামজা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০ টার পর দোকান বন্ধ করে বাড়িতে যায়। বুধবার সকালে দোকান খুলে দেখেন ক্যাশ ড্রয়ার ভাঙ্গা টাকা ও মোবাইল নেই। আমির জানায়, তার অনুমান চোরেরা গভীর রাতে ভেন্টিলেটর ভেঙ্গে দোকানে প্রবেশ নগদ দেড় লাখ টাকা ও মোবাইল সহ প্রায় দু’লাখ টাকার মালামাল নিয়ে গেছে। অনুরুপভাবে চোরেরা একই রাতেই ওই বাজারের বড় মুদি ব্যবসায়ী অমিত অধিকারীর দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে নগদ টাকা সহ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

কালীগঞ্জ সূবর্ণসারা ফাড়ির ইনচার্জ এস আই কামরুজ্জামান জানান, চুরির খবর পেয়ে সকালে ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ্যরা এখনো কোন অভিযোগ না দিলেও পুলিশ চোর ও মালামাল উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট