1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

কালীগঞ্জে সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতা বিজু আটক

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
কালীগঞ্জে সাবেক পৌর মেয়র ও আ'লীগ নেতা বিজু আটক
কালীগঞ্জে সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু গ্রেফতার হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে কালীগঞ্জ থানা পুলিশ শহরের আড়পাড়াস্থ্য তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত ৫ই আগষ্টে শহরে বিএনপির অফিস, দোকানপাট ভাংচুর, পোড়ানো ও শিবিরকর্মী হত্যাসহ কালীগঞ্জ থানায় ৩ টি মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আ’লীগ নেতা ও সাবেক মেয়র মোস্তাফিজুল রহমান বিজু তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বেলা ৩ টার দিকে থানার ওসিসহ পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিজুকে গ্রেফতার করে। তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ই আগষ্টের পর থেকেই আ’লীগ নেতা বিজু পালিয়ে বেড়াচ্ছিল। এদিন সোমবার তার পারিবারিক এক অনুষ্টানে যোগ দিতে বাড়িতে এসেছিলেন বলে জানা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট