1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

চিকিৎসা শেষে ওমরাহ পালনে সৌদি আরবে রওনা দিলেন বাবর

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
লুৎফুজ্জামান বাবর

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে প্রায় আট ঘণ্টা চিকিৎসা নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) আমিরাতের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৮০৩ ফ্লাইটে করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে লাবিব বিন জামান ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আবদুর রহিম রিপন।

এর আগে, বৃহস্পতিবার ঢাকা থেকে জেদ্দা যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট অনুভব করেন লুৎফুজ্জামান বাবর। এ কারণে দুবাইয়ে বিমান অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের কাছাকাছি একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

দুবাইয়ে থাকা আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, স্থানীয় একটি হাসপাতালে জরুরি বিভাগে বাবরকে প্রায় আট ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রাখেন।

পরবর্তীতে, শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের অনুমতি নিয়ে তিনি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। শুক্রবার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট