1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে নিহত ৯০ গজারিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, দুই মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলে শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা, হাইকোর্টের তদন্তে নির্দেশ জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ সম্প্রসারিত মন্ত্রীসভায় আজিজুল বারী হেলালকে স্থান দেওয়ার দাবি খুলনা অঞ্চলে পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল মুন্সীগঞ্জ নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন কাহারোলে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬-এর উদ্বোধন মুন্সীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ সভা অনুষ্ঠিত পিরোজপুরে খালে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু, নানাবাড়িতে নেমে এলো শোক

সম্প্রসারিত মন্ত্রীসভায় আজিজুল বারী হেলালকে স্থান দেওয়ার দাবি খুলনা অঞ্চলে

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
খুলনা-৪ আসনের এমপি এস কে আজিজুল বারী হেলাল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। দিঘলিয়া প্রেসক্লাব এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা-৪ আসনের সংসদ সদস্য এবং দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আজিজুল বারী হেলালকে ঘিরে জাতীয় ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্ত্রীসভা সম্প্রসারণ প্রক্রিয়ায় প্রতিমন্ত্রী হিসেবে তার নাম আলোচনায় আসায় খুলনা অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও জল্পনা-কল্পনা দেখা দিয়েছে।

বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দলের নীতিনির্ধারণী পর্যায়ে তার সক্রিয় ভূমিকা রয়েছে। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের কারণে এলাকায় তার জনসম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

দলীয় একাধিক সূত্রের বরাতে জানা যায়, দক্ষিণাঞ্চলে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে এবং নেতা-কর্মীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আজিজুল বারী হেলাল। এ কারণে আগামী ঈদুল আজহার পর সম্প্রসারিত মন্ত্রীসভায় তার স্থান পাওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সমাজ সচেতন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্প্রসারিত মন্ত্রীসভায় আজিজুল বারী হেলালের নাম অন্তর্ভুক্ত করা হলে তা খুলনা অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। এতে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন গতি ফিরে আসবে এবং স্থানীয় রাজনৈতিক সংগঠন আরও সুসংগঠিত হবে।

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, স্বাধীনতার পর দক্ষিণাঞ্চলের খুব কম সংখ্যক প্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্থান পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এ অঞ্চলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হলে তা দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নে সহায়ক হবে।

তবে এখনো পর্যন্ত মন্ত্রীসভা সম্প্রসারণ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সরকারের উচ্চপর্যায় বা দলীয় দায়িত্বশীল মহল থেকেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি বর্তমানে রাজনৈতিক আলোচনা ও সম্ভাবনার পর্যায়ে রয়েছে।

এদিকে, দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং খুলনা অঞ্চলের সাধারণ মানুষ সম্প্রসারিত মন্ত্রীসভায় খুলনা-৪ আসনের এমপি আজিজুল বারী হেলালকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট