1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

চীন সফর অন্তর্বর্তীকালীন সরকারের বড় সাফল্য: মির্জা ফখরুল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন সফর অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্য। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল চীন। তবে সরকার পরিবর্তনের পর চীন তার কূটনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৫টায় ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, চীন সফরে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টা, যিনি সরকার প্রধান, তিনি চীনের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনা করেছেন। চীন প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা আগামী দিনে বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করবে। তিনি একে দেশের জন্য একটি আশাব্যঞ্জক দিক হিসেবে উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সমর্থন এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে। রাষ্ট্র সংস্কারের জন্য তারা একটি সংস্কার কমিশন তৈরি করেছে। বিএনপি সেই সংস্কার কমিশনের কাছে নিজেদের মতামত উপস্থাপন করেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হবে। তিনি বলেন, “সব ঐক্যমতের ভিত্তিতে আগামীতে নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, “সংস্কার ও নির্বাচন আলাদা বিষয়। সংস্কার তার নিজস্ব গতিতে চলবে, আর নির্বাচন তার নিজস্ব ধারায় হবে। রাজনৈতিক দল হিসেবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি।”

এ সময় জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট