1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ: ড. মুহাম্মদ ইউনূস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা, ২৫ মার্চ: দীর্ঘদিন ধরে মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, গুম ও খুনের মাধ্যমে দেশে একটি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, আমরা এ সুযোগ হারাতে চাই না।”

মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ড. ইউনূস জানান, বিশিষ্ট বুদ্ধিজীবী ও লেখক বদরুদ্দীন উমর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। এজন্য তার পদক জাতীয় যাদুঘরে সংরক্ষণ করা হবে। এছাড়া, মরণোত্তর পুরস্কার প্রদান প্রক্রিয়া বন্ধ করে জীবিতদের যথাসময়ে এই সম্মাননা দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

ভয়াল ২৫ মার্চ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, এটি মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত দিন। “এদিন নিরীহ বাঙালিদের নির্মমভাবে হত্যা করে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী,” উল্লেখ করে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

২০২৪ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর, প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের স্মরণ করে ড. ইউনূস বলেন, তাদের অবদান দেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

ড. ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে ছাত্র-জনতার এই জাগরণ অব্যাহত রাখতে হবে। তিনি সবাইকে সচেতন থেকে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট