1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
টঙ্গীবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করছেন স্থানীয় মানুষ

উপজেলায় পাঁচ শতাধিক অসহায় ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং দিনব্যাপী চিকিৎসাসেবা নিতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ।

শনিবার (৯ মে) উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুক। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কার্যক্রমে বিভিন্ন রোগে আক্রান্ত পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। এতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বিশেষভাবে উপকৃত হয়েছেন।

সেবা নিতে আসা কয়েকজন জানান, আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে তারা চিকিৎসা করাতে পারছিলেন না। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

আয়োজক মঞ্জু শেখ ফারুক বলেন, এলাকায় এখনও অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। বিশেষ করে অসহায় ও নিম্নআয়ের মানুষ অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এদিকে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী নান্টু মাদবর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সাধারণ মানুষের কল্যাণে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকেও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত।

স্থানীয়দের মতে, এমন বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম গ্রামের অসহায় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে যেমন মানুষ চিকিৎসাসেবা পাচ্ছেন, তেমনি সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তাও ছড়িয়ে পড়ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট