1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
ড. মুহাম্মদ ইউনূস

আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নামাজ আদায় করবেন। একইসঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনেরও ঈদের জামাতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ নিশ্চিত করেছেন যে, ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

শনিবার (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি ও সময়সূচি নিয়ে প্রেস ব্রিফিং করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার জামাতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, এ বছর জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন।

ডিএসসিসি জানিয়েছে, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে যদি আবহাওয়া প্রতিকূল হয়, তাহলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতের আয়োজন সম্পন্ন করা হয়েছে। এতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নামাজ শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আয়োজনও করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট