1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরে প্রয়াত ইত্তেফাকের সাংবাদিক পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫

জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক ইত্তেফাক ও মাইটিভির জামালপুরের সরিষাবাড়ি উপজেলা সংবাদদাতা প্রয়াত সাংবাদিক জুলফিকুর রহমানের পরিবারের মাঝে ১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি জামালপুর জেলা প্রেসক্লাব কল্যাণ তহবিলের চেক হস্তান্তর ও শোক সভার আয়োজন করেছে। জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার আব্দুল্লাহ আল মামুন,দৈনিক সংবাদের প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, জেলা প্রেসক্লাবের সহসভাপতি ইত্তেফাক-নিউজ নেশনের সংবাদদাতা শাহ জামাল, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের সাংবাদিক মুকুল রানা, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, আজকের পত্রিকার সরিষাবাড়ি প্রতিনিধি ফারুক হোসেন ফিরোজ, যায়যায়দিনের বাদশা ভূইয়া প্রমুখ।

প্রয়াত সাংবাদিক জুলফিকুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত শেষে তার স্ত্রী ঝর্ণা রহমানের হাতে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য মাইটিভি ও ইত্তেফাকের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি জুলফিকুর রহমান গত ১৪ ফেব্রুয়ারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট