1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরে মসজিদের চাঁদা আদায় নিয়ে বিএনপি নেতার হামলায় আহত ৭

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
জামালপুরে মসজিদের চাঁদা আদায় নিয়ে বিএনপি নেতার হামলায় আহত ৭
জামালপুরে মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপি নেতার হামলায় আহত কয়েক জন।

জামালপুরে মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠেছে। হামলায় মসজিদ কমিটির সভাপতিসহ আহত হয়েছে ৭ জন। ঘটনাটি ঘটেছে ২৮ মার্চ সন্ধ্যায় সদর উপজেলার হাসিল বটতলা গৌরিপুর জামে মসজিদ চত্বরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমা নামাজের সময় মসজিদ পরিচালনার জন্য অন্যান্যদের ন্যায় জনৈক ভ্যানচালক চাঁন মিয়াকেও দেড় শত টাকা প্রদানের তাগিদ দেন মেষ্টা ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি আমজাদ মিয়া। এতে চাঁন মিয়া একশত টাকা প্রদানে সম্মত হন। এ নিয়ে উপস্থিত মুসুল্লিদের মাঝে হইচই শুরু হয়। এ সময় মসজিদের সভাপতি রফিকুল ইসলাম দাঁড়িয়ে চাঁন মিয়ার পক্ষে মতামত দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বিএনপি নেতা আমজাদ হোসেন মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশোধগারের একপর্যায়ে উভয় পক্ষের মধে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যায় দিকে সমজিদের সভাপতির লোকজন ইফতার নিয়ে মসজিদে যাবার পথে হামলা চালায় বিএনপি নেতা আমজাদ হোসেন ও তার ভাই-ভাতিজরা। এতে মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক, তার ভাই সোহেল রানা ও সোহাগ রানাসহ ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ও মসজিদ কমিটির উপদেষ্টা আমজাদ মিয়া বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন পরিশোধের জন্য ১০০ টাকা থেকে ৫০ টাকা হারে চাঁদা বাড়ানো হয়েছে। এ নিয়ে হট্রগোল হয়। পরে আমার লোকজনের উপর হামলা করেছে। হামলার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, এই ঘটনার কেউ অভিযোগ করেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট