1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুর তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

দেশ বদলাই, পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রেলি আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত। জামালপুর জেলা প্রশাসনের সামনে থেকে রেলি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

রেলী শেষে অফিসে সামনে এক আলোচনা সভা করা হয় এবং তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে প্রদর্শনী মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি মোখতার আহমেদ।

জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইফতেখার ইউনুস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। তিনি তারুণ্যের উৎসব উপলক্ষে প্রদর্শনী মেলার উদ্বোধনী ঘোষনা করেন। প্রধান অতিথি মুক্তার আহমেদ বলেন, তরুণরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের বুক থেকে জগদ্দল পাথর কে সরিয়েছে।দেশ থেকে ফ্যাসিবাদ সরকারকে বিদায় করেছে। তরুণ রায় জাতির ভবিষ্যৎ তারাই পারে দেশ ও জাতিকে বদলে দিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জেলা কমিটির আহবায়ক মীর এখলাছ বলেন, উচ্চশিক্ষার প্রতি গুরুত্ব কম দিয়ে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে, বেকার সমস্যার সমাধান করতে হবে বেশি বেশি কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে তাহলে দেশের উন্নতি সম্ভব। প্রধান অতিথি মীর এখলাসের বক্তব্যকে স্বাগত জানান এবং তার দাবিগুলো গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম তিনি জেলা প্রশাসন কর্তৃক জামালপুরের সকল উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন। পরবর্তীতে কি করণীয় সে সম্পর্কেও তিনি সংক্ষিপ্ত আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: তানভীর হায়দার মহোদয়। জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহিদ পিংকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ছানোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব সাইফুল ইসলাম খান, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো: মাহবুবুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের প্রশাসকগন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট