1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুর মডেল মসজিদের মালামাল নিতে গিয়ে জনতার বাধার মুখে আওয়ামী লীগ নেতার স্ত্রী

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
জামালপুর মডেল মসজিদ

জামালপুর সদর উপজেলা মডেল মসজিদের নির্মাণ সামগ্রী সরানোর সময় জনতার বাধার মুখে পড়েন আওয়ামী লীগ নেতা বাবুল কমিশনারের স্ত্রী। এলাকাবাসী গাড়িসহ মালামাল আটকে দেয় এবং পুলিশ এসে তা ইসলামী ফাউন্ডেশনের হেফাজতে নেয়।

জানা গেছে, পলাতক আওয়ামী লীগ নেতা বাবুল কমিশনারের ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মসজিদের নির্মাণ সামগ্রী সরানোর চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী গাড়িসহ মালামাল আটকে দেয় এবং পুলিশে খবর দেয়।

পরে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালামাল ইসলামী ফাউন্ডেশনের হেফাজতে রাখার ব্যবস্থা করে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের তমা কনস্ট্রাকশন এই মডেল মসজিদের নির্মাণকাজ পেলেও, বাস্তবায়নের দায়িত্ব নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল কমিশনার।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। তবে, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল সরাতে না পারায় আজ বাবুল কমিশনারের স্ত্রী গোপনে তা নিতে গেলে উত্তেজিত জনতা বাধা দেয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইসলামী ফাউন্ডেশনের জামালপুর সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার এস এম আবুল হাসেম বলেন, “এলাকাবাসী প্রশাসনের কাছে আওয়ামী নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান ও তাদের পরিবারের কার্যক্রম দ্রুত বন্ধের দাবি জানিয়েছে। স্বাধীনতার পূর্ণরূপ প্রতিষ্ঠার লক্ষ্যে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট