1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

জুলাই-আগস্টে গণহত্যা: বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
জুলাই-আগস্টে গণহত্যা

জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা গণঅধিকার পরিষদ-জিওপি এই কর্মসুচির আয়োজন করে।

দুপুরে শহরের দয়াময়ী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা গণঅধিকার পরিষদ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ও ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসররা গণহত্যা শুরু করে, যা ৫ই আগষ্ট পর্যন্ত চলতে থাকে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোরসরা এখনো প্রকাশ্যে রয়েছে। তাই তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করায় এ সময় শহরের যানজট সৃষ্টি হয়। পরে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট