1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জুলাই গণ-অভ্যুত্থানের ৬টি বেওয়ারিশ লাশ ঢাকা মেডিকেলের মর্গে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নতুন করে ৬টি বেওয়ারিশ লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থ্যান বিষয়ক বিশেষ সেল। শুক্রবার দুপুরে হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জুলাই গণ-অভ্যুত্থ্যান বিষয়ক বিশেষ সেল জানায়, তাদের অনুসন্ধানে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ মর্গে গণ-অভ্যুত্থানে শহীদ অশনাক্ত ৬টি মরদেহ রয়েছে। মরদেহগুলোর মধ্যে রয়েছে, অজ্ঞাতনামা পুরুষ (২০ বছর), অজ্ঞাতনামা পুরুষ (২৫ বছর), অজ্ঞাতনামা পুরুষ (২২ বছর), অজ্ঞাতনামা মহিলা (৩২ বছর), অজ্ঞাতনামা পুরুষ (৩০ বছর), এনামুল (২৫ বছর)।

ময়নাতদন্তে পাঁচ জনের মৃত্যুর কারণ হিসেবে ‘আঘাতজনিত’ এবং একজন (এনামুল) মৃত্যুর কারণ হিসেবে ‘ডিজিস্ট ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, লাশগুলোর ডিএনএ এবং পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। সেলের নেতারা জানান, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গতকাল তাদের জানিয়েছিলেন, এই ৬টি মরদেহ এখনও হিমাগারে রয়েছে।

এসময়, জুলাই গণ-অভ্যুত্থ্যান বিষয়ক বিশেষ সেল পরিবারগুলির প্রতি আহ্বান জানায়। তারা বলে, “যদি কোনও পরিবারের সদস্য হারিয়ে গিয়ে থাকেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”

মিসিং ব্যক্তির পরিবারের সদস্যরা ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এই ঘটনায় জুলাই গণ-অভ্যুত্থ্যান বিষয়ক বিশেষ সেল শহীদদের সঠিক পরিচয় শনাক্তের জন্য কাজ করছে। তাদের উদ্দেশ্য, গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে যথাযথভাবে সম্মানিত করা এবং পরিবারের সদস্যদেরকে লাশের পরিচয় প্রদান করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট