1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

জ্বালানি খাতে তিন মাসে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: বিদ্যুৎ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

জ্বালানি খাতে সরকারি ক্রয়ের খরচ কমিয়ে গত তিন মাসে ৩৭০ কোটি টাকা সাশ্রয়ের তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির আয়োজনে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “জ্বালানি খাতে উন্নয়ন ও খরচ সাশ্রয়ে আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হতে হবে।” তিনি জানান, চলতি সপ্তাহেই ৪০টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। এসব প্রকল্প দেশের জ্বালানি ব্যবস্থার পরিবেশবান্ধব ও টেকসই সমাধান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় বিদ্যুৎ উপদেষ্টা বলেন, “পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব একটি বড় চ্যালেঞ্জ। সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে হলে আমাদের ঘুষ বাণিজ্য থেকে বেরিয়ে আসতে হবে। সরকারি ক্রয় ব্যবস্থাকে প্রতিযোগিতার আওতায় আনার প্রয়োজন রয়েছে।” তিনি আরও বলেন, “সরকারের সঙ্গে সখ্যতা গড়ে ব্যবসা করার দিন শেষ। এখন ভালো ব্যবসায়ীদের জন্যই উপযোগী পরিবেশ সৃষ্টি করা হবে।”

আলোচনা সভায় শিল্প খাতে বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিল্প উদ্যোক্তারা বলেন, জ্বালানির অপ্রতুলতা উৎপাদন খরচ বৃদ্ধি করছে এবং রপ্তানি সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে। এ সংকট নিরসনে টেকসই জ্বালানি ব্যবস্থাপনার জন্য সরকারের সঙ্গে অংশীদারিত্বমূলক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা।

সভায় জ্বালানি খাতের আধুনিকায়ন ও কার্যকর নীতিমালা প্রণয়ন নিয়ে আরও আলোচনা করা হয়। সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগই দেশের জ্বালানি ব্যবস্থাকে কার্যকর ও খরচ সাশ্রয়ী করতে সহায়তা করবে বলে মত দেন উপস্থিত বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট