1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে জাতীয় সমাজসেবার এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে প্রাণবন্ত আয়োজন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

ঝিনাইদহে উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে শুরু হয় দিবসটির কর্মসূচি। এর পরপরই শুরু হয় ওয়াকাথন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়কগুলো পার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের, সহকারী পরিচালক মমিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী এবং জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা সহ আরও অনেকে।

আলোচনা সভার শেষে ওয়াকাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানের শেষে উপস্থিতদের মাঝে উৎসাহ ও প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।

এ আয়োজনে সমাজসেবার গুরুত্ব ও দেশের উন্নয়নমূলক কাজগুলোকে উদযাপন করা হয় এবং দেশবাসীকে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট