1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

ঝিনাইদহ কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতে ইসলামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ শে নভেম্বর)

উপজেলার শিমলা-রোকনপুর ওয়ার্ড জামায়াত ইসলামের আযয়োজনে ছোট শিমলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামাতের ওয়ার্ড সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউর রহমান ও নবাগত আমীর আব্দুল হক মোল্লা।

প্রধান মেহমান হিসেবে বক্তৃতা করেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে জামায়াতের ইউনিয়ন সভাপতি ডাঃ মাসুম বিল্লাহ, তালিমুল কোরান ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ মাওলানা শহিদুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মতিউর রহমান সহ উপজেলার বিভিন্ন স্তরের জামায়াতের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহাবুদ্দিন বিশ্বাস।

সমাবেশে জামায়াত উন্মুক্ত আলোচনায় তারা কালীগঞ্জের উন্নয়ন ও উপজেলাবাসির মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে যার যার স্থান থেকে কাজ করার পরামর্শ প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট