1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

টেকনাফে মাছ ধরার নৌকার আড়ালে ইয়াবা পরিবহন, আটক ১

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সৈকত এলাকায় মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা পরিবহন করে আসছিল একটি মাদক কারবারি চক্র। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে র‍্যাব-১৫ সদস্যরা ওই নৌকা থেকে গ্যালনভর্তি এক লাখ ইয়াবা উদ্ধার করেন এবং একজন মাদক কারবারিকে আটক করেন।

আটক ব্যক্তির নাম মো. শফিক উল্লাহ (৩০)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে। র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সৈকত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একটি তেলের গ্যালন ফেলে পালানোর চেষ্টা করে এক ব্যক্তি। পরে তাঁকে আটক করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিক উল্লাহ জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকার আড়ালে ইয়াবা পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, নৌকাসহ আটক ব্যক্তি ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

কক্সবাজারের উপকূলীয় এলাকায় মাদক পরিবহনের নতুন নতুন কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। শাহপরীর দ্বীপে র‍্যাবের এই অভিযান স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট