1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

তারেক রহমানের নেতৃত্বে খুলনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা বিষয়ক কর্মশালা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মজলুম জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী ২৮ জানুয়ারি ২০২৫ খুলনা মহানগরীতে অনুষ্ঠিত হবে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা এবং আধুনিক রাষ্ট্রচিন্তা বিষয়ক কর্মশালা। এ কর্মশালায় উপস্থিত থাকবেন বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও, ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

আজ ২৫ জানুয়ারি, শনিবার সকাল ১০টায় বাগেরহাট কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় কর্মশালার প্রস্তুতিসভা। সভায় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ৯টি উপজেলা এবং ৩টি পৌরসভার আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয় নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম আকরাম হোসেন তালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর, বরেণ্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, পৌর আহ্বায়ক মন্টু মিয়া, পল্টু, হিরোসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এ কর্মশালা সফলভাবে আয়োজনের লক্ষ্যে কর্মী প্রস্তুতিতে সবার ঐক্যবদ্ধ উদ্যোগকে স্বাগত জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট