1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দক্ষিণ এশিয়ার পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সক্রিয়: প্রেস সচিব

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

পাকিস্তান, ভারত, নেপাল ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আমরা দক্ষিণ এশিয়ার একটি পরিবারের সদস্য। সার্কভুক্ত সব দেশের সঙ্গেই সম্পর্ক জোরদার করতে চাই।”

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, “পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় আসবে। একই সঙ্গে ভারতের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চলছে।”

তিনি আরও জানান, নেপালের জন্য একটি আলাদা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এজন্য উত্তরবঙ্গে জমি খোঁজা হচ্ছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের উন্নয়নমুখী পররাষ্ট্রনীতিরই অংশ।

প্রেস সচিব স্পষ্ট করে বলেন, “আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে প্রো-বাংলাদেশ। আমরা সব সময় চেষ্টা করি বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে।”

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর থেকেই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। জাতিসংঘ সাধারণ পরিষদ, ডি-৮ সম্মেলন, দাভোস এবং বাকুর বিভিন্ন আন্তর্জাতিক আসরে তিনি এ বিষয়ে সার্ক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট