1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম

রাজধানীতে ভবন নির্মাণে নকশা অনুসরণ না করলে সেবা সংযোগ বিচ্ছিন্ন, সিলগালা এবং ফৌজদারি মামলার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

তিনি বলেন, “ভবন নির্মাণে নকশার ব্যত্যয় কোনোভাবেই সহ্য করা হবে না। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।”

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর পূর্ব রাজাবাজারে নাজনীন স্কুলে আয়োজিত এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় রাজউক, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নকশা লঙ্ঘনে যেসব পদক্ষেপ নেওয়া হবে, প্রথমে সতর্কতা জারি, এরপর সেবা সংযোগ (পানি, বিদ্যুৎ, গ্যাস) বিচ্ছিন্ন, এরপরও সংশোধন না হলে ভবন সিলগালা, প্রয়োজনে ফৌজদারি মামলা দায়ের।

রাজউক চেয়ারম্যান জানান, “ঢাকাকে বাসযোগ্য শহর করতে নতুন সরকারের নির্দেশে কাজ করছি। ইতোমধ্যে রাজধানীতে ৩ হাজার ৩৮২টি ব্যত্যয়যুক্ত ভবন চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর সংশোধন কার্যক্রম চালু রয়েছে।”

তিনি আরও বলেন, “আমার পেশাগত জীবন কেটেছে প্রাইভেট সেক্টরে। সরকার আমাকে নাগরিক সেবা নিশ্চিত করতে দায়িত্ব দিয়েছে। আমি সর্বোচ্চ সততার সঙ্গে তা পালন করব।”

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান বলেন,
“মশা, বর্জ্য, জলাবদ্ধতা, রাস্তা ও ফুটপাত প্রসস্তকরণ এখন প্রধান সমস্যা। রাজউক ও সিটি কর্পোরেশন একযোগে কাজ করলে এ সমস্যাগুলোর টেকসই সমাধান সম্ভব হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট