1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নির্বাচন ছাড়া বিকল্প নেই: নির্বাচন কমিশনার আবুল ফজল

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
নির্বাচন কমিশনার আবুল ফজল

জাতি এখন ক্রান্তিকালে অবস্থান করছে, যেখানে একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

গতকাল রোববার শপথ নেওয়ার পর নতুন নির্বাচন কমিশন সোমবার সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনার সানাউল্লাহ।

তিনি জানান, নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে কমিশনের লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে, সেটি নিয়ে আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা এবং আমরা কী চাই, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের চাওয়া খুবই সহজ—একটি সুন্দর নির্বাচন।’

কমিশনের দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রতি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দিকনির্দেশনার কথা উল্লেখ করেন তিনি। সানাউল্লাহ বলেন, ‘দায়িত্ব পালনের ক্ষেত্রে একনিষ্ঠতা, সততা এবং জবাবদিহির বিষয়ে আলোচনা হয়েছে।’

চ্যালেঞ্জ সম্পর্কে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি, এটি শুধু একটি চ্যালেঞ্জ নয়, বরং একটি সুযোগও। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা এখানে আছি।’

তিনি আরও বলেন, ‘জাতি এখন একটি ক্রান্তিলগ্নে এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় একটি ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমাদের আল্লাহ এই দায়িত্ব পালনের জন্য নির্ধারণ করেছেন। আমরা আত্মবিশ্বাসী, আমরা জাতির প্রত্যাশা পূরণ করতে পারব। আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

আবুল ফজল মো. সানাউল্লাহর মতে, একটি সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব বর্তমান কমিশনের ওপর অর্পিত হয়েছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই দায়িত্ব পালন করে জাতির প্রত্যাশা পূরণ করতে পারব। এটি আমাদের কাছে একটি দায়িত্ব এবং সুযোগ উভয়ই।’

নতুন নির্বাচন কমিশন জাতির ক্রান্তিলগ্নে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে জাতির আস্থা পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ কমিশন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট