1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

নারায়ণগঞ্জের পাঠানটুলিতে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মসজিদ কমিটি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

পাঠানটুলির দক্ষিণ এনায়েতনগর মসজিদ কমিটি ও এলাকাবাসী একত্রে সমাজের শান্তি প্রতিষ্ঠা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিদিন রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এলাকাবাসী পালাক্রমে পাহারা দিচ্ছেন।

এলাকাবাসীর মতে, উদ্যোগটি সমাজে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাত ১০:৩০ মিনিটে দক্ষিণ এনায়েতনগরের বিভিন্ন সড়কে এলাকাবাসীকে পাহারা দিতে দেখা যায়। এই মহৎ উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সফর আলী ভূঁইয়া, জনাব মো. বিল্লাল মীর, মো. কাসেম মিয়া (অবসরপ্রাপ্ত পুলিশ), জনাব মো. কাদির মিয়া, এবং আরও অনেকেই।

এলাকার মানুষের অভিযোগ, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের তৎপরতা তাদের শান্তিপূর্ণ জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, মাদক এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে এই উদ্যোগ যেন দীর্ঘমেয়াদে চালু থাকে এবং আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।

এলাকাবাসী চান, এই মহৎ কাজের ধারাবাহিকতা যেন কোনো অবস্থাতেই থেমে না যায়।
অপরাধীদের মধ্যে ভয় সৃষ্টির জন্য এলাকাবাসী আরও তৎপরতা এবং কঠোর নজরদারি আশা করছেন। এই উদ্যোগ যেন শুধু পাহারাদারিতেই সীমাবদ্ধ না থাকে; বরং মাদকবিরোধী প্রচারণা, সচেতনতা বৃদ্ধি, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়।

পাঠানটুলি দক্ষিণ এনায়েতনগর মসজিদ কমিটি এবং এলাকাবাসীর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজ যখন অপরাধ ও অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, তখন এমন উদ্যোগগুলো আলোর দিশারি হয়ে ওঠে। এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তবে দীর্ঘমেয়াদি ফলাফল নিশ্চিত করতে এলাকাবাসী ও প্রশাসনের মধ্যে সমন্বয় এবং উদ্যোগের ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট