1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রেমে ব্যর্থ হয়ে অভিমানে যুবকের আত্মহত্যা

নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলাধীন ৩নং পাড়েরহাট ইউনিয়নের পাড়েরহাট বাজারস্থ আবাসন কেন্দ্রে প্রেমে ব্যর্থ হয়ে অভিমানে রনি ফরাজী (২০) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল ৫.৩০ টায় নিজ ঘরে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। নিহত রনি ফরাজী আবাসনের দুলাল ফরাজির ছেলে। সে পেশায় একজন পিকআপ ড্রাইভার।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রনি ফরাজী দুলাল ফরাজী ও রহিমা বেগম দম্পতির একমাএ ছেলে। মোবাইল ফোনের মাধ্যমে তিন সন্তানের জননীর সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া চলতে থাকে। এমনকি ঐ মহিলার স্বামী ও রয়েছে বলে জানা যায়। প্রেমিকা নামক তিন সন্তানের জননী রনি ফরাজীর সাথে বিয়েতে রাজি না হওয়ায় তাদের মধ্যে মান অভিমান চলতে থাকে। শনিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান তিব্রতর হলে রবিবার সকাল ৫.৩০টায় নিজ ঘরে ফ্যানের সাথে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

নিহত রনি ফরাজীর মা রহিমা বেগম টের পেয়ে নিজ ঘরে তার ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে নামিয়ে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসারত অবস্থায় রনি ফরাজী সকালে মারা যায়।

খবর পেয়ে পিরোজপুর সদর থানার এসআই হাছিব সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, পাড়েরহাট আবাসনের বাসিন্দা রনি ফরাজী নামে এক যুবকের আত্মহত্যার চেষ্টায় পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট