1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ফলাফল পুনর্মূল্যায়নসহ তিন দফা দাবিতে অনশন ভাঙলেন জাবির শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

ফলাফল পুনর্মূল্যায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের তিন শিক্ষার্থী তাঁদের অনশন ভেঙেছেন। সোমবার রাত পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ডাবের পানি পান করে তাঁরা এই কর্মসূচি শেষ করেন।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন, মো. আসাদুজ্জামান, মালিহা হাসান, রফা রওনক (যিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন)

শিক্ষার্থীরা আইন অনুষদের উন্নয়ন এবং স্বচ্ছতার দাবিতে তিনটি প্রধান দাবি উত্থাপন করেন, আইন অনুষদের ৪৯তম ব্যাচ থেকে ৫১তম ব্যাচের প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন। ভর্তি পরীক্ষায় আইন অনুষদের জন্য আলাদা ইউনিট বরাদ্দ ও আইন অনুষদের জন্য স্থায়ী ভবন বরাদ্দ।

গত রোববার সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা তাঁদের দাবি আদায়ের লক্ষ্যে আমরণ অনশন শুরু করেন। অনশন চলাকালে তাঁদের মধ্যে রফা রওনক অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাভারের একটি বেসরকারি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনা শেষে উপাচার্য তাঁদের প্রয়োজনীয় আশ্বাস দেন। এর পর শিক্ষার্থীরা ডাবের পানি পান করে অনশন ভাঙেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, “সিন্ডিকেট তাঁদের ফলাফল পুনর্মূল্যায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। ভবন বরাদ্দের বিষয়ে কলা ও মানবীকি অনুষদ ভবনের পাঁচতলা বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে প্রশাসনের এই আশ্বাস কিছুটা হলেও তাঁদের আন্দোলনের উত্তাপ কমিয়েছে। তবে ভবিষ্যতে এই দাবিগুলো পূরণের ক্ষেত্রে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ওপরই নির্ভর করছে শিক্ষার্থীদের আস্থা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট