1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ফাইন্যান্স কোম্পানির পরিচালকদের জন্য স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন) পরিচালকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল (বুধবার) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি ফাইন্যান্স কোম্পানির পরিচালকের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শুধু ডিগ্রিই নয়, কোম্পানি পরিচালনার জন্য প্রাসঙ্গিক মৌলিক জ্ঞান ও দক্ষতাও থাকতে হবে। এটি প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো বিকল্প পরিচালক বা প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রেও একই শিক্ষাগত যোগ্যতা ও উপযুক্ততা মানতে হবে। বিকল্প পরিচালক মূল পরিচালকের হয়ে দায়িত্ব পালন করবেন বিধায়, তার ক্ষেত্রেও যোগ্যতা ও দক্ষতা নির্ধারণের বিষয়টি সমানভাবে প্রযোজ্য হবে।

প্রতিনিধি পরিচালকদের ক্ষেত্রেও স্বতন্ত্র পরিচালকের মতো যোগ্যতা ও উপযুক্ততা যাচাই করতে হবে। এতে প্রতিষ্ঠানের পরিচালনায় পেশাদারিত্ব ও জবাবদিহিতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এ বিষয়ে আগের জারি করা অন্যান্য নির্দেশনা বলবৎ থাকবে এবং নতুন নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োগ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট